মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

তিতলি আঘাতের আশঙ্কা কমায় শুরু হয়েছে নৌ চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় তিতলি বৃহস্পতিবার ভোরে ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূল অতিক্রম করে ভারতীয় উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে।

এ ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশের আর ভয়ের কোনো কারণ নেই। এ কারণে দীর্ঘ ২১ ঘণ্টা পর বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান, আবহাওয়া অধিদফতর সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে। আর নদীবন্দরে দেখাতে বলেছে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত।

তাই উপকূলীয় এলাকা ছাড়া দেশের অভ্যন্তরে নৌ চলাচল আবার শুরু করার অনুমতি দেয়া হয়েছে।আবহাওয়াবিদ নিঝুম আহমেদ জানান, তিতলি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। তবে এটি নিম্নচাপ আকারে আসতে পারে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে।

লজিং যুগের নীরব অবসান
আরবীসহ বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ