মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করবে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

জাতীয় প্রেস ক্লাবের সামনে, কারওয়ান বাজার, মিরপুর এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় শ্রমজীবী মানুষ, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হবে।

এছাড়াও বিভিন্ন শিশু সদন ও এতিমখানা এবং বৃদ্ধাশ্রমের সদস্যদের জন্যও বিনামূল্যে ডিম প্রদান করা হবে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব ডিম দিবস দিবসটি যৌথভাবে উদযাপন গতবারের মতো এবারও যৌথভাবে উদযাপন করবে পোল্ট্রি সংশ্লিষ্ট ৭টি অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত বিপিআইসিসি এবং মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর (ডিএলএস)।

এবছর বিশ্বব্যাপী ডিম দিবসের থিম হচ্ছে প্রোটিন ফর লাইফ। আমাদের দেশে এবারের স্লোগান হচ্ছে সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই।

উল্লেখ্য, গত বছর ডিম দিবসে খামারবাড়িতে স্বল্প মূল্যে ডিম বিক্রির ঘোষণা দিয়েছিল সংগঠনটি। পরে এ নিয়ে ঝামেলা তৈরি হলে ডিম বিক্রি বন্ধ ঘোষণা করা হয়।

লজিং যুগের নীরব অবসান
আরবীসহ বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ