মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মিশরে সাবেক প্রেসিডেন্ট মুরসির ছেলে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সর্বকনিষ্ঠ ছেলে আব্দুল্লাহ মুরসিকেকে গ্রেফতার করেছে পুলিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।

আল-জাজিরার জানায়, বুধবার (১০ অক্টোবর) রাজধানী কায়রোর কাছেই নিজ বাড়ি থেকে দেশটির পুলিশ তাকে গ্রেফতার করে।

মুরসির বড় ছেলে আহমদ মুরসি তুরস্কের বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’কে জানিয়েছেন, তার ভাই আবদুল্লাহকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে। বুধবার পরিচয়পত্র ও মোবাইলসহ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানায়, ‘মিথ্যা সংবাদ ছড়ানোর’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে আহমদ মুরসি বলেন, পুলিশের কাছে কোনও গ্রেফতারি পরোয়ানা ছিলো না। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই মুরসি কারাগারে বন্দি রয়েছেন।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ