বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৭ বছরে সেলফিতে প্রাণ গেছে ২৫৯ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, গত সাত বছরে ২৫৯ জন সেলফি তোলার সময় মারা গেছেন। যাদের অধিকাংশই ২২ হতে ২৩ বছর বয়সী এবং হতাহতদের ৭২% পুরুষ।

ভারতের একটি মেডিকেল সাইন্স ইনস্টিটিউট ২০১১ সালের অক্টেবর হতে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত সকল তথ্য রেকর্ড করেছে। এক্ষেত্রে ইনস্টিটিউট আন্তর্জাতিক পত্রপত্রিকার ওপর নির্ভর করেছে।

খবরে আরো বলা হয়, উল্লিখিত সংখ্যা বাস্তবতার চেয়ে অনেক কম। কারণ, সরকারি বিবৃতিতে কখনো মৃত্যুর কারণ হিসেবে সেলফির কথা উল্লেখ করা হয় না।

ফ্রান্সের টেন মিনিট ওয়েবসাইট মতে সেলফির কারণে সবচে বেশি হতাহতের সংখ্যা ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র তারপর পাকিস্তান।

গবেষণা সেলফি তোলার জন্য ঢাল, সমুদ্রের বিপদজনক এলাক, উঁচু ভবন, রেল লাইনসহ বেশ কিছু জায়গাতে সেলফি তোলা নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে।

গবেষণায় আরো বলা হয়, সেলফি সতন্ত্রভাবে কোন ভয়ানক কিছু নয়, কিন্তু মানবীয় আচরণই মানুষকে এমন বিপদজ্বনক চর্চাতে পৌঁছে দিয়েছে।

সূত্র: আলজাজিরা

‘আমরা ক্ষমতায় গেলে কেবল মানুষ নয়, পশু পাখি সবাই অধিকার পাবে’