শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

অনুমোদন পেল ‘সাইবার পুলিশ সেন্টার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাইবার জগতের বিভিন্ন অপরাধ ঠেকাতে ‘সাইবার পুলিশ সেন্টার’ নামক একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীনে এই সাইবার পুলিশ সারাদেশে কাজ করবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নতুন ইউনিটের অনুমোদন দিয়েছেন বলে সিআইডির একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, একজন ডিআইজির নেতৃত্বে সাইবার ইউনিটের মোট জনবল থাকবে ৩৪২। যানবাহন থাকবে ৪৯টি। মূলত ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় সংঘটিত অপরাধ দমন, তদন্ত, পর্যবেক্ষণের জন্য এই ইউনিট গঠন হয়েছে বলে জানা গেছে।

ইউনিট প্রধান একজন উপ-মহাপরিদর্শকের অধীনে থাকবেন ২ অতিরিক্ত উপমহাপরিদর্শক, ৩ বিশেষ পুলিশ সুপার, ৬ অতিরিক্ত পুলিশ সুপার, ১৮ সহকারী পুলিশ সুপার, ৪৫ পরিদর্শক, ১৪০ জন উপ পরিদর্শক, ১০জন সহকারি উপ-পরিদর্শক ও ৭৫ জন কনস্টেবল।

সিআইডির অর্গানাইজড ক্রাইমের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান বলেন, পূর্ণাঙ্গ সাইবার ক্রাইম ইউনিট গঠনের ফলে এ সংক্রান্ত মামলাগুলো তদন্তে গতি পাবে। আগে এমন ইউনিট ছিলো না। এটি সারা দেশে এ সংক্রান্ত বিষয়ে কাজ করবে।

এমপি মনিরুলকে স্কুলছাত্রীদের বরণ করার ভিডিও ভাইরাল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ