মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সিরিয়ায় নিষিদ্ধ বোমা নিক্ষেপ করেছে মার্কিন জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দেশটির দেইর আয-জোর প্রদেশে নিষিদ্ধ ফসফরাস বোমা নিক্ষেপ করেছে মার্কিন জোট। এ বোমাটিকে বর্তমানে আন্তর্জাতিকভাবে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

পার্স টুডে বলছে, শনিবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় প্রদেশটির ছোট একটি শহর হাজিনে মার্কিন জোট এই নিষিদ্ধ ফসফরাস বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

সংবাদে আরও বলা হয়, এর আগে চলতি বছরের ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দুটি এফ-১৫ বিমান থেকে সিরিয়ার এ শহরটির ওপর হোয়াইট ফসফরাস বোমা ফেলা হয়েছিল।

এ বিষয়ে রাশিয়ার সমন্বয় কেন্দ্রের প্রধান মেজর জেনারেল ভ্লাদিমির শাভচেঙ্কো বলেছিলেন, ‘সেই বোমা হামলার পর শহরটিতে বড় ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’

এর আগে গত জুনে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দেশটিকে সতর্ক করে জানিয়েছিল, মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় বিপুল সংখ্যক ফসফরাস নামের নিষিদ্ধ বোমা মজুত করে রাখছে।

এসব বোমা মূলত দেশটির বেসামরিক নাগরিক কিংবা সেখানকার সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবহার করা হবে।

সে সময় মানবাধিকার সংস্থাটি আরও জানায়, মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধের দাবি করলেও এ পর্যন্ত তাদের করা সব হামলায় সন্ত্রাসীদের বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি, বরং এসব ঘটনায় স্থানীয় অসংখ্য সেনা সদস্য এবং বহু বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। পার্সটুডে

আরো পড়ুন-
এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?
ঐক্য প্রক্রিয়া নিয়ে মাহী-মান্নার ফোনালাপ ফাঁস
আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী
পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ