শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হযরত ওসমান রা. এর অমীয় ১০ বাণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান
আওয়ার ইসলাম

হযরত উসমান রা. খিলাফতে রাশেদা’র তৃতীয় খলীফা। তার ব্যক্তিগত চরিত্রে ‘খলীফায়ে রাশেদ’ হওয়ার সব বৈশিষ্ট্যই পূর্ণ মাত্রায় বর্তমান ছিল। তিনি স্বভাবতঃই পবিত্রচরিত্র,বিশ্বাসপরায়ণ,সত্যবাদী, ন্যায়নিষ্ঠ, সহনশীল এবং দরিদ্র-সহায় ছিলেন। চলুন তার ১০টি অমীয় বাণী জেনে নেই-

১. দুনিয়াকে যে যত বেশি চিনেছে সে এর থেকে ততবেশি নিস্পৃহি হয়েছে

২. মুখ বন্ধ করে ফেলাই ক্রোধের সর্বত্তোম চিকিৎসা

৩. জিহ্বার স্খলন পদস্খলনের চেয়েও বেশী বিপদজনক

৪. মানুষের হক সম্পর্কে যে ব্যক্তি সচেতন নয়, সে আল্লাহর হক সম্পর্কে সচেতন হতে পারে না।

৫. শান্তির সাথে জীবন যাপন করার পরও যে ব্যক্তির আকাঙ্খা মিটে না,তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না।

৬.যত দুরবস্থায়ই পতিত হও না কেন আদর্শের ক্ষেত্রে পরাজয় বরণ করোনা।

৭.  নিজের বোঝা যতই কম হোক না কেন তা অন্যের উপর চাপাতে চেষ্টা করোনা

৮. আমল বিহীন এলেম অনেক সময় উপকারী হতে পারে কিন্ত এলেম বিহীন আলম কখনো ইপকারী হয় বলে আমার জানা নেই।

৯. হে মানব সকল আল্লাহপাক তোমাদিগকে তার আনুগত্যের জন্যই সৃষ্টি করেছেন,তোমরা কিনা অন্যের আনুগত্য করতে উৎসাহ বোধ কর।

১০. পার্থিব জীবনের ভোগবিলাশ অনন্তজীবনের প্রাপ্য হ্রাস করে দেয়।

হজরত আলী রা.-এর ১০টি অমীয় বাণী

আরএম/

</