রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

বকশীগঞ্জে ছেলের হাতে বাবার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের বকশীগঞ্জে বাবা সাইদ মিয়াকে (৬০) স্বপন নামে তার মাদকাসক্ত ছেলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। হাড়ুরির প্রচন্ড আঘাতে মৃত্যু বরন করেন বাবা সাইদ মিয়া।

আজ বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বুধবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় বাবার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন স্বপন।

একই ঘটনায় বড় ভাইয়ের মেয়ে লিমাকেও (৫) আঘাত করেন তিনি। তার অবস্থা অাশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা যায়, স্বপনের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি কোনো রোজগার করতেন না। এ নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হতো। বুধবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে স্বপন তার স্ত্রীকে বলেন ‘আজ তোকে খুন করবো’। ভয়ে বিকেলে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।

রাতে বাসায় ফিরে স্ত্রী-সন্তানদের না দেখে বাবার কাছে সে বিষয়ে জানতে চান স্বপন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাবা ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাত ৩টার দিকে স্বপন হাতুড়ি দিয়ে ঘুমন্ত অবস্থায় তার বাবার মাথায় কয়েকটি আঘাত করেন।

এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় তিনি তার বড় ভাইয়ের মেয়ে লিমাকেও আঘাত করেন।

আরো পড়ুন - ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়ায় মামলা 

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ