আব্দুল্লাহ আফফান: ইউরোপে মসজিদের শহর নামে পরিচিত তুরস্কের ইস্তাম্বুল।
আন্তঃমহাদেশীয় শহর হওয়ায় এটি ইউরেশিয়ার শিল্প, সাহিত্য ও ইতিহাসের অন্যতম প্রধান মিলনস্থল। তাছাড়া ইস্তাম্বুলের সাথে জড়িয়ে আছে মুসলমানদের সোনালী ইতিহাস। জড়িয়ে আছে বহু সুখ-দুঃখে বহু কথা।
ইস্তাম্বুলের বিখ্যাত ও নয়নাভিরাম বসফরাস প্রণালীর তীর ঘেঁষে মুসলিম ঐতিহ্যের নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে ‘সুলতান আহমেদ মসজিদ’।
দৃষ্টিনন্দন নীল গম্বুজ ও মসজিদের দেয়ালের নীল রঙের টাইলসের কারণে এটি ‘ব্লু মস্ক’ বা ‘নীল মসজিদ’ নামে পরিচিত। অবশ্য এর অফিসিয়াল নাম ‘সুলতান আহমেদ মসজিদ’।
উসমানি সুলতান প্রথম আহমেদ ১৬০৯ থেকে ১৬১৫ সালের মাঝামাঝি সময়ে মসজিদটি নির্মাণ করেন। ঐতিহাসিক এ মসজিদটির স্থপতি ছিলেন, তৎকালীন প্রখ্যাত প্রযুক্তি ও স্থাপত্যবিদ সেদেফকার মুহাম্মদ আগা।
কামাল আতাতুর্ক ১৯৩৪ সালে ‘হাজিয়া সুফিয়া মসজিদ’কে জাদুঘর বানিয়ে নিলে ব্লু মসজিদ ইস্তাম্বুলের প্রধান মসজিদে পরিণত হয়। মসজিদটিতে মুসল্লির ধারণক্ষমতা প্রায় ১০ হাজার।
স্থাপত্যশৈলী ও নির্মাণশোভা: অটোম্যান (ওসমানি সালতানাত) স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটির প্রযুক্তিগত সৌন্দর্য সত্যিই দারুণ ও চিত্তাকর্ষক। এটি মুসলমানদের জন্য শুধুমাত্র একটি মসজিদ নয়। বরং এটি ওই অঞ্চলের সর্বাধিক জনপ্রিয় ও আকর্ষণীয় স্থাপত্য-নিদর্শন।
মসজিদটি তুর্কি স্থাপত্যের এক অনন্য উদাহরণ। মসজিদটির মূল একটি গম্বুজের পাশাপাশি আটটি মাধ্যমিক গম্বুজ রয়েছে। মূল গম্বুজটির উচ্চতা ৪৩ মিটার।
মসজিদের চার কোণে চারটি ও পেছনে আরো দুইটিসহ মোট ছয়টি সুউচ্চ মিনার রয়েছে। মিনারগুলো দূর থেকে দেখতে পেন্সিলের মতো মনে হয়। প্রধান চারটি মিনারের প্রতিটিতে স্তরবিশিষ্ট দূরত্বে তিনটি করে ব্যালকনি রয়েছে। আর অন্য দুইটিতে রয়েছে দুইটি ব্যালকনি।
মসজিদের মিনার ও গম্বুজগুলো নীল-সাদা সীসার গাঁথুনি দ্বারা আচ্ছাদিত এবং মিনার ও গম্বুজের ওপরের ভাগ সোনার প্রলেপযুক্ত তামায় নকশাকৃত।
অভ্যন্তরীণ স্থাপত্য: মসজিদের ভেতরের দিকের ছাদ এবং দেয়াল জুড়ে ২০ হাজার অত্যন্ত উঁচু মানের নীল রঙের আকর্ষণীয় টাইলস বসানো হà