রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

রিকশায় উঠে রিকশা মার্কায় ভোট চাইলেন মাওলানা জালালুদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন-মহাসচিব জননেতা মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, মানুষের জান মালের নিরাপত্তা নেই। চারিদিকে হাহাকার চলছে। সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত সমাজ গড়তে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন।

তিনি বলেন, শরীয়তপুর এলাকা অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। শরীয়তপুর সদর ও জাজিরা থানার উন্নয়নে কাজ করতে চাই। তাই একাদশ জাতীয় নির্বাচনে রিকশা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে উন্নয়নশীল ও মডেল এলাকা উপহার দিতে পারবো।

তিনি আজ শরীয়তপুর-১ আসনের সদর থানার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পালং উত্তর বাজার, চৌরঙ্গী মোড়, কোট এলাকা, আঙ্গিরিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় ও গণসংযোগকালে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানী, সেক্রেটারী মুফতী খবির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, সদর থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দীন, জাজিরা থানা সভাপতি মাওলানা আনিছুর রহমান, সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম, জনাব লিটন আকন, নূরে আলম হাওলাদার প্রমুখ।

আল্লামা শফীকে প্রশ্নবিদ্ধ করলে কার লাভ কার ক্ষতি?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ