বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কুমিল্লা বিভাগ হচ্ছে, শুধু ঘোষণার অপেক্ষা: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কুমিল্লা বিভাগ হচ্ছে। যাদের সঙ্গে নিতে চেয়েছিলাম তারা আসবে না।

তবে ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর থাকছে আমাদের সঙ্গে। তাদের সঙ্গে কথা চলছে। কুমিল্লা বিভাগ হওয়ার সিদ্ধান্ত এবং সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এখন ঘোষণার অপেক্ষায় কুমিল্লা বিভাগ।’

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লায় ৬২ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে ১০তলাবিশিষ্ট নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আইনের শাসন ও গণতন্ত্র একে-অপরের পরিপূরক। আইনের শাসন ছাড়া গণতন্ত্র ও মানবাধিকার বিকশিত হতে পারে না। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের তিন অঙ্গকে একসঙ্গে কাজ করে যেতে হবে ‘

বিচার বিভাগের কর্মকাণ্ড, বিচারকদের প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ, বিচারক নিয়োগসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘২ হাজার ৩৮৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে সারাদেশে ৪২টি আদালত ভবনের নির্মাণকাজ চলছে।

এর মধ্যে ২২টির কাজ শেষ হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সবার জন্য স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন, ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।’

কুমিল্লা জেলা ও দায়রা জজ কেএম সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মো. জহিরুল হক ও কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান।

আরো পড়ুন-

প্রস্তুত হচ্ছে ইসি, সপ্তাহ ঘুরলেই চূড়ান্ত মুহূর্তের ক্ষণ গণনা শুরু
মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ
আজ বিএনপিতে যোগ দিচ্ছেন ‘সংস্কারপন্থী’ ১০ নেতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ