শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে এবার মাছ চুরির মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার মাছ চুরির মামলা করা হয়েছে গণ্যস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে।

বুধবার রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন এক ব্যক্তি। এর আগেও তার নামে জমি, চাঁদাবাজি ইত্যাদি সংক্রান্ত মামলা হয়েছে।

কাজি মহিবুল নামের এক ব্যক্তি মাছ চুরির অভিযোগ এনে জাফরুল্লাহ চৌধুরীকে প্রধান করে গণবিশ্ববিদ্যালয়ের দুইজনসহ কয়েক জনের নামে মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, জাফরুল্লাহ চৌধুরীর মালিকানাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে কাজি মহিবুলের ১৯ একর জমি রয়েছে। তিনি ওই জমিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। তবে বেশ কিছুদিন ধরে জাফরুল্লাহর লোকজন জমিটি দখলের চেষ্টা করছিলেন ও জমির মালিককে মোটা অংকের চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিলেন। এছাড়াও ওই ব্যক্তির পুকুর থেকে জাফরুল্লাহ তার লোকজন দিয়ে মাছ চুরি করিয়ে নিয়েছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ মামলাটির বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গণ্যস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাফরুল্লাহর নামে চাঁদাবাজি ও জমি দখলসহ একাধিক অভিযোগে গত ২৩ অক্টোবর রাতে নাসির আহম্মেদ।

একই অভিযোগে ২১ অক্টোবর রাতে সেলিম আহম্মেদ, ১৯ অক্টোবর রাতে হাসান ইমাম ও ১৫ অক্টোবর রাতে মানিকগঞ্জের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি পৃথক চারটি মামলা দায়ের করেন।

ডা. জাফরুল্লাহর হাসপাতালে অভিযান, ২৫ লাখ টাকা জরিমানা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ