বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সরকারের মাথা খারাপ হয়ে গেছে ঐক্যফ্রন্টের জনসভা দেখে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। আগামী নির্বাচনে ভরাডুবির ভয়ে সরকার বিরোধী দলের উপর আগাম আক্রমণ চালাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রহুল কবির রিজভী বলেন, সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলমান ধরপাকড়ের মাত্রা প্রতিদিনই বৃদ্ধি পেয়েছে। সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী সারা শহরজুড়ে গত দুই দিন ধরে সান্ধ্য আইন জারি করেছে।

সংসদে কালো আইন পাশের হিড়িক লেগেছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এর মাধ্যমে একদলীয় শাসন পাকাপোক্ত করতে চায়।

তিনি বলেন, কেবলমাত্র ক্ষমতাসীনদের স্বার্থে দেশে প্রশাসনিক, বিচার ও আইনি ব্যবস্থায় প্রতারণামূলক নীতি কার্যকর আছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে সেটিই প্রতিফলন। তাই তিনি যা ইচ্ছা তাই করার হুমকি দেন।

আপনারা দেখেছেন, শুধুমাত্র ন্যায্য ও গণতন্ত্রপ্রতিষ্ঠার কথা বলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে একের পর এক মামলার হিড়িক চলছে। বুধবারও (২৪ অক্টোবর) তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে।

বিএনপির এ নেতা আরও বলেন, কুমিল্লার মুরাদনগর, কুমিল্লা উত্তর, সিলেট জেলা ও মহানগর, লালমনিরহাট, মানিকগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, চট্টগ্রাম, মেহেরপুর, শেরপুর ও ব্রাহ্মণবাড়ীয়া থেকে বুধবার কয়েকশ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারদের অবিলম্বে মুক্তি দাবি জানান তিনি।

আরো পড়ুন-

প্রস্তুত হচ্ছে ইসি, সপ্তাহ ঘুরলেই চূড়ান্ত মুহূর্তের ক্ষণ গণনা শুরু
মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ
আজ বিএনপিতে যোগ দিচ্ছেন ‘সংস্কারপন্থী’ ১০ নেতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ