বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মুক্তি পেলো তালেবানের শীর্ষ নেতা মোল্লা বারাদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন সরকারের অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডার মোল্লা আবদুল গনি বারাদারকে মুক্তি দিয়েছে পাকিস্তান। শান্তি আলোচনায় আস্থা ফেরাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে দুই দেশ।

জানা যায়, মোল্লা বারাদার ছিলেন তালেবানের সাবেক প্রধান মোল্লা ওমরের ডান হাত। তিনি পাকিস্তানের কারাগারে আট বছর আটক ছিলেন। কাতারের রাজধানী দোহায় আমেরিকা ও তালেবানের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হওয়ার পর মোল্লা বারাদারকে মুক্তি দেয়া হলো।

দুই সপ্তাহের একটু কম সময় আগে মার্কিন প্রতিনিধি জালমে খলিলজাদ ‘শান্তি চুক্তি’র লক্ষ্য নিয়ে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আলোচনা করেন।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, মোল্লা বারাদারকে গতকাল বিকেলে মুক্তি দেয়া হয়েছে এবং তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।

তবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, বারাদারকে কয়েকদিন আগে মুক্তি দেয়া হয়, সেটি প্রকাশ হলো এখন।

সৌদি ছেড়ে আমেরিকায় জামাল খাশোগির পরিবার

-এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ