বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রাশিদুল হকের মৃত্যুতে ইসলামী লেখক ফোরামের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খ্যাতিমান লেখক ও আলেম মাওলানা মুহাম্মদ রাশিদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম।

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে সভাপতি জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আমিন ইকবাল, অর্থ সম্পাদক মুহাম্মদ তাসনীমসহ ফোরামের নির্বাহী কমিটির সদস্যরা এই শোক জ্ঞাপন করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শোকবাণীতে বলা হয়, ‘লেখক ‍মুহাম্মদ রাশিদুল ইসলাম ছিলেন ইসলামী লেখক ফোরামের গর্বিত সদস্য। তিনি একই সঙ্গে সফল লেখক এবং অভিজ্ঞ শিক্ষক ছিলেন। তার এমন মৃত্যুতে ইসলামী লেখালেখি অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা অপূরণীয়।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এর আগে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে এক বছর চিকিৎসাধীন ছিলেন লেখক মুহাম্মদ রাশিদুল হক।

১ বছর চিকিৎসাধীন থাকার পর চলে গেলেন লেখক মুহাম্মদ রাশিদুল হক

বিদায় বন্ধু? আহ, আর দেখা হবে না!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ