বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সৌদি ছেড়ে আমেরিকায় জামাল খাশোগির পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিহত সাংবাদিক জামাল খাশোগির ছেলে সালাহ খাশোগি আমেরিকায় চলে গেছেন। গতকাল তিনি সৌদি আরব ছাড়েন বলে খবর দিয়েছে সিএনএন।

চলতি বছরের ২ অক্টোবর তুরস্কে সৌদি কনসুলেটে হত্যা করা হয় সৌদি সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে। এরপর সৌদিতে অনিরাপত্তাবোধ করছে তার পরিবার। যদিও এ ঘটনাও সৌদি প্রিন্স সালাহকে ডেকে সমবেদনা জানিয়েছেন।

গত একমাস ধরে খাশোগির ছেলের ওপর সৌদি আরব ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। সালাহ খাশোগি সাংবাদিক জামাল খাশোগির প্রথম সন্তান। সালাহ ছাড়াও তার পরিবারের লোকজন গতকাল একটি ফ্লাইটে করে আমেরিকায় পৌঁছান।

খাশোগির পরিবার আমেরিকায় পৌঁছানোর পর আমেরিকার ডেপুটি মুখপাত্র রবার্ট পালান্দিনো বলেন, আমরা সৌদির কাছে কৃতজ্ঞ তারা খাশোগির পরিবারকে আমেরিকায় আসতে অনুমতি দিয়েছে।

উল্লেখ্য, তুর্কি বাগদত্তার সঙ্গে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি।

খাশোগি নিখোঁজ হওয়ার ১৭ দিনের মাথায় গত শুক্রবার সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমদ আল আসিরি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম দেহরক্ষি সৌদ আল কাতানিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।

‘মহাত্মা গান্ধীর মত অহিংস আন্দোলনে নামছে জমিয়ত’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ