বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইভিএম ব্যবহার করা হবে শহর এলাকায়: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরপিও (গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ) সংশোধন হলে জাতীয় নির্বাচনে সীমিত পরিসরে শহর এলাকায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

শনিবার (২৭ অক্টোবর) দুপুরে নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইভিএম প্রদর্শনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচনে ইভিএম ব্যবহারে ভোটারদের অভ্যস্ত করতে হবে। নতুন ও আধুনিক প্রযুক্তি হওয়ায় এটি সবার কাছে ভীতিকর মনে হতে পারে।

তা দূর করতে হবে। নির্বাচনে ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোট কারচুপি ও দখলের কোন সুযোগ নেই। স্মার্ট কার্ড, ভোটার কার্ড ও ভোটারের উপস্থিতি ছাড়া ভোট দিতে পারবে না।’

ফিতা কেটে ইবিএম মেলার আনুষ্ঠিক উদ্বোধন করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে প্রথম ইভিএম ব্যবহার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘পরবর্তীতে কুমিল্লা, নরসিংদী, টাঙ্গাইলসহ আরও বেশ কয়েকটি জেলা শহরে ইভিএম ব্যবহার করা হয়েছে।

কোন অসুবিধে হয়নি। ভোটাররা সুষ্ঠুভাবে নির্বাচনে দ্রুত সময়ের মধ্যে ভোট দিয়েছেন। অনেকে ইভিএম নিয়ে বিরূপ মন্তব্য করছেন। নতুন প্রযুক্তিতে আসলেই প্রথম দিকে ভয় কাজ করে। প্রথমদিকে মোবাইল ব্যবহারে নানা সমস্যা দেখা দিলেও, বর্তমানে মোবাইল ছাড়া প্রায় সবাই অচল।

কেননা, মোবাইল দ্রুত যোগাযোগের এখন অন্যতম বাহন। আমাদের মধ্যে আস্থার অভাব, পরষ্পরের মধ্যে সন্দেহ আছে। ইভিএম বুয়েটের তৈরি একটি পুরনো ভার্সন। সবচেয়ে অত্যাধুনিক ভার্সনে ইভিএম তৈরি করা হয়েছে।

জাতীয় নির্বাচনে কেন্দ্র থেকে ৪/৫ মিনিটের মধ্যে ভোটের ফলাফল জানা যাবে। ইউরোপ, ভারতসহ পৃথিবীর প্রায় সব দেশে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়ে থাকে।’

ইভিএম হলে নির্বাচনের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী নানা সরঞ্জাম পাঠানোর আর ঝামেলা থাকবে না উল্লেখ করে হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনী সরঞ্জাম পাঠাতে আর পুলিশ পাহারা থাকতে হবে না।

প্রি-সাইডিং অফিসার ও পুলিশকে আর সারারাত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে না। কেননা, ইভিএম সকাল ৮টার আগে খুলবে না।

এটি নির্দিষ্ট পোগ্রামিং করা। স্মার্টকার্ড, ভোটার কার্ড ছাড়া কারো ভোট দেওয়ার সুযোগ নেই। যিনি ভোট দেবেন, ওনার আঙ্গুলের ছাপ পেলেই ইভিএম খুলবে।

আরো পড়ুন-
কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?
বিজেপি নেতার সঙ্গে তসলিমার অবৈধ সম্পর্ক ফাঁস, আছে সন্তানও
‘জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ