বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘নির্বাচনকালীন সরকারের দাবিতে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, চলমান লুটেরা ও চরিত্রহীনদের হাত থেকে দেশকে রক্ষা করে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিজয় করতে হবে।

এজন্য নেতাকর্মীদের ত্যাগ ও কুরবানীর নমুনা পেশ করতে হবে। চলমান দুঃশাসনে দেশের মানুষ ভয় ও আতঙ্কে দিনাতিপাত করছে। মানুষের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। মানুষ মুক্তির নেশায় দিকবিদিক ছুটছে।

এমতাবস্থায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরো দায়িত্বশীল ভুমিকা নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনেরদেশের সকল রাজনৈতিক দলের দাবি।

এ দাবি সরকারকে মেনে নিতে হবে। নির্বাচনে ইভিএম ব্যবহার থেকে বিরত থাকতে হবে। বর্তমান নির্বাচন কমিশনকে পূর্নগঠন করতে হবে।

শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা আইএবি অডিটরিয়ামে জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যবের সভাপতিত্বে এবং সেক্রেটারী এমএম বিলাল হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আলহাজ্ব সেলিম মাহমুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর সভাপতি মাওলানা মাসউদ আহমাদ ইক্বরা, আলহাজ্ব কামরুল হাসান খোকন, মাওলানা নূর হোসাইন, মাওলানা এনামুল হক মজুমদার প্রমুখ।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, দেশের সম্পদ লুটকারীরা কখনো দেশ প্রেমিক হতে পারে না। নির্বাচনে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের অযোগ্য ঘোষণার দাবি জানান তিনি। পীর সাহেব সর্বস্তরের নেতাকর্মীদেরকে সকল মানুেষর কাছে হাতপাখার দাওয়াত পৌছে দেয়ার আহ্বান জানান।

আরো পড়ুন-
কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?
বিজেপি নেতার সঙ্গে তসলিমার অবৈধ সম্পর্ক ফাঁস, আছে সন্তানও
‘জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ