বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মাদকবিরোধী অভিযানে ভিন্ন জগৎ খুঁজে পেয়েছে র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, মাদকবিরোধী অভিযানে নামার পর একটি ভিন্ন জগৎ খুঁজে পেয়েছে র‌্যাব।

তিনি বলেন, গণমাধ্যমে মাদকের ‘গডফাদার’ এর নামে দু-একজনকে নিয়ে মাতামাতি চলে। কিন্তু মূল বিজনেস (ব্যবসা) অন্যরা করছে। তারা অভিনব পন্থায় ইয়াবা পাচার করছে।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মিলনায়তনে ‘মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা’ শীর্ষক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাসন অ্যান্ড টেকনোলজি ও আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এর আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

মাদকবিরোধী অভিযান শুরুর পর র‌্যাব ১৭ হাজার ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ‘শুরুতে আমরা খুচরা বিক্রেতাদের কাছে যাই। এরপর ডিলারদের কাছে। তারপর ক্যারিয়ার (বহনকারী) ইনভেস্টরদের কাছে পৌঁছেছি। এখন যারা আমদানি করছে তাদের দিকে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমার জানা মতে কোনো ছোট ব্যবসায়ীকে ধরি নাই। একজনের সঙ্গে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে, প্রতি পিসের দাম যদি ৩০০ টাকা হয় তাহলে ৩০ লাখ টাকার ইয়াবা। এটা কোনো ফকিন্নির কাছে থাকে না।’

আরো পড়ুন-
কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?
বিজেপি নেতার সঙ্গে তসলিমার অবৈধ সম্পর্ক ফাঁস, আছে সন্তানও
‘জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ