বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ডিভিশন চেয়ে হাইকোর্টে ব্যারিস্টার মইনুলের আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানহানি মামলায় গ্রেফতার হওয়া তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জন্য কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

রোববার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। মইনুল হোসেনের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এ তথ্য জানান।

গত ২৩ অক্টোবর ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। কারাগারে তাকে সাধারণ বন্দী হিসেবে রাখা হয়েছে।

গত ২২ অক্টোবর রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। আটকের পরপরই ব্যারিস্টার মইনুলকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। তাকে সেখানে জিজ্ঞাসাবাদও করা হয়।

ব্যারিস্টার মইনুলকে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৬ অক্টোবর মধ্যরাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন মহিলা’ বলে মন্তব্য করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এ মামলা দাযের করা হয়।

কারাগারের সাধারণ ওয়ার্ডে ৪০ বন্দীর সঙ্গে মইনুল

-এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ