বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

'সরকার যেভাবে আছে হয়তো এভাবেই থেকে যাবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান মন্ত্রিসভা যেভাবে আছে হয়তো সেভাবেই থাকে যাবে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হওয়ার কথা রয়েছে। যদিও বিএনপিসহ চারটি রাজনৈতিক দলের মোর্চ জাতীয় ঐক্যফ্রন্ট সংসদ ভেঙে দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসব দাবি মানা হবে না বলেও জানিয়ে দিয়েছেন ক্ষমতাসীন নেতারা।

এ দিকে এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছে, নভেম্বরের শুরুতেই হয়তো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি শেষ করতে চান তাঁরা।

এই পরিপ্রেক্ষিতে নির্বাচনকে সামনে রেখে আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সরকারের জ্যেষ্ঠ ও প্রভাবশালী অর্থমন্ত্রীর কাছে গণমাধ্যমকর্মীদের প্রশ্ন ছিল- নির্বাচনকালীন সরকার কবে গঠন হবে?

জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার যেভাবে আছ হয়তো এভাবেই থেকে যাবে। প্রধানমন্ত্রীও বিষয়টি এভাবেই বলেছেন। তারপরও দেখা যাক কী হয়।’

এ সময় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট নিয়ে সরকার ‘মোটেও উদ্বিগ্ন নয়’ বলে জানান অর্থমন্ত্রী।

আরো পড়ুন-
‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী
বিমান বানালেন চীনের এক রসুন চাষী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ