বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ঐক্যফ্রন্টের সঙ্গে ওবায়দুল কাদেরের ফোন, সংলাপ হতে পারে গণভবনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে ফোন করেছেন। সম্ভাব্য তারিখ ৩১ অক্টোবর।

সোমবার (২৯ অক্টোবর) রাত ৮টার পর জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে তিনি ফোন করেন।বিষয়টি নিশ্চিত করেন মোস্তফা মহসিন মন্টু।

সংলাপের আহ্বান জানিয়ে ফ্রন্টের কতজন সদস্য সংলাপে অংশ নেবেন, সে বিষয়ে টেলিফোনে জানতে চান ওবায়দুল কাদের। জবাবে মোস্তফা মহিসন মন্টু জানান, ফ্রন্টের ১৫-২০ জনের একটি প্রতিনিধি দল অংশ নেবে সংলাপে।

মোস্তফা মহসিন মন্টুকে ওবায়দুল কাদেরের ফোনের বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, ‘ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন শেষে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে যান।

সন্ধ্যায় সেখান থেকেই তিনি ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মোহসিন মন্টুকে ফোন করেন। সংলাপ হতে পারে গণভবনে।’ কোন দিন সংলাপ হবে, দিনক্ষণ তিনি জানাতে পারেননি।

জানতে চাইলে মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের তালিকা মঙ্গলবার বিকালের মধ্যে পাঠানো হবে।’ তিনি বলেন, ‘১৫ জন প্রতিনিধির নাম থাকতে পারে তালিকায়, তবে এর আগে ফ্রন্ট আবারও জরুরি বৈঠক করে নামগুলো চূড়ান্ত করবে।’

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। বিএনপি, জাতীয় ঐক্যপ্রক্রিয়া, জেএসডি, নাগরিক ঐক্য এবং কয়েকজন বিশিষ্টজনদের সমন্বয়ে ফ্রন্ট গঠিত হয়।

এরই মধ্যে সাতদফা দাবি বাস্তবায়নে সিলেটে গত ২৪ অক্টোবর এবং ২৮ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।

আরো পড়ুন-
৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ