বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

খালেদার রায়কে ঘিরে আদালতে বাড়তি নিরাপত্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ। এ উপলক্ষে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের মধ্যে বসানো আদালতে এ রায় ঘোষণা করা হবে।

লালবাগ ডিভিশনের (ডিসি) ইব্রাহীম খান জানান, রায়কে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে কারণে আদালত চত্বর ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরো জানান, পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকধারী পুলিশ দায়িত্ব পালন করছে।

এছাড়া আদালত চত্বরের চারপাশের রাস্তার মোড়ে কাঁটাতারের বেষ্টনী দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে সন্দেহ হলে তাকেই তল্লাশি করা হবে।

খালেদা জিয়ার আবেদনের পরবর্তী শুনানি ২৯ আক্টোবর

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ