বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

আজ সোমবার নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এরই অংশ হিসেবে সোমবার দুপুরে খালেদা জিয়ার ‘লেফট হিপ জয়েন্টে’র সিটি স্ক্যান ও মেরুদণ্ডের এক্স-রে করানো হয়েছে।

তিনি আরো বলেন, ‘উনার (খালেদা জিয়া) যা যা চিকিৎসা দরকার, আমরা প্রতিদিন ফলোআপ করছি। চিকিৎসা দিচ্ছি। উনার জন্য যা যা চিকিৎসা প্রয়োজন আমরা দিয়ে যাচ্ছি। আগের চাইতে কিছুটা উন্নতি হয়েছে।’

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় পড়ার সময় খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শে আদালতে নেওয়া হয়নি বলেও তিনি জানান।

পরিচালক বলেন, ‘বিএসএমএমইউতে অসুস্থতা নিয়ে ভর্তি আছেন। এখান থেকে মেডিকেল বোর্ড মনে করেনি যে উনি আদালতে হাজিরা দেওয়ার মতো। মেডিকেল বোর্ডই সুপারিশ করেছে না যাওয়ার জন্য।’

বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য গত ৬ অক্টোবর কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়।

আরো পড়ুন-
৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ