বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

দাবি না মানলে ফের ৯৬ ঘণ্টার ধর্মঘটের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতারা আটচল্লিশ ঘণ্টার ধর্মঘট শেষ হওয়ার আগে সরকারকে ২১ দিনের আল্টিমেটাম দিয়েছে।

সড়ক পরিবহন আইন আগামী ২১ দিনের মধ্যে সরকার সংস্কার না করলে ফের ৯৬ ঘণ্টার কর্মবিরতি দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

আজ সোমবার সন্ধ্যায় তিনি বলেন, আমরা সরকারকে সময় দিতে চাই। একটা আইন চাইলেই হুট করে পরিবর্তন করা যায় না। এজন্য সরকার আমাদেরকে সময় দিতে পারে।

আমরা সরকারের কাছ থেকে আশ্বাস পেলেই খুশি। যে আইন হয়েছে সেটা আমাদের কাজের পরিপন্থী। আমরা জীবন বাঁচা মরার আশঙ্কা নিয়ে রাস্তায় গাড়ি চালাতে পারবো না।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর আটটি ধারা পরিবর্তনের দাবি জানিয়েছে পরিবহন শ্রমিকরা। এই সময়ের মধ্যে নতুন আইনের কয়েকটি ধারা পরিবর্তন করা না হলে নভেম্বরের প্রথম সপ্তাহেই ধর্মঘট ডাকা হতে পারে বলে জানিয়েছেন শ্রমিক ফেডারেশনের নেতারা।

উল্লেখ্য, জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবি আদায়ে পরিবহন শ্রমিকদের ডাকা গত ৪৮ ঘণ্টার ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ গোটা দেশ।

সড়কে কোনো ধরনের গণপরিবহন না থাকায় বিশেষ করে দিশেহারা চাকরিজীবী ও শিক্ষার্থীরা। জীবনের তাগিদে অনেক মানুষ হেঁটে গন্তব্যে যান। অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান, রিকশা চললেও তা যাত্রীর তুলনায় একেবারেই অপ্রতুল। আবার এসব পরিবহনে ভাড়াও বেড়েছে কয়েকগুণ।

 

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ