বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেনাবাহিনী সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। বিভিন্ন সময়ে এই বাহিনীর সদস্যরা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বললেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও রয়েছে তাদের অভূতপূর্ব অবদান। এছাড়া আগামীতেও সেনাবাহিনী জাতীয় যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসে এক অনুষ্ঠানে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘৫ম কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে জেনারেল আজিজ আহমেদকে অভিষিক্ত করা হয়। আর ওই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের সেনাবাহিনীতে আজিজ আহমেদই প্রথম জেনারেল, যিনি একাধারে আলাদা চারটি রেজিমেন্ট/কোরের ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ নির্বাচিত হয়েছেন।

এর আগে রাজশাহীর অনুষ্ঠানস্থলে সেনাপ্রধান পৌঁছালে তাকে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

পরে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সিনিয়র অধিনায়ক, সুবেদার এবং মেজর সেনাপ্রধানকে কর্নেল অব দ্য রেজিমেন্টের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এরপর সেনাপ্রধান স্মৃতিস্তম্ভ ‘বীর গৌরব’-এ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত শিশু-কিশোরদের স্কুল প্রয়াসে শ্রবণ যন্ত্র, হুইল চেয়ার ও কৃত্রিম পা বিতরণ করেন প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক ও সেনাপ্রধানের স্ত্রী দিলশাদ নাহার আজিজ।

আরও পড়ুন-
সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ