বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

খালেদার সাজা বাতিল ও মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির দুই মামলায় বেগম খালেদা জিয়ার সাজা বাতিল ও তার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে বিএনপি।

বুধবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, রুহুল আলম চৌধুরী, জ্যেষ্ঠ নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে আসা নেতাকর্মীদের হাতে ছিল খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের রায় বাতিলের দাবি সম্বলিত প্ল্যাকার্ড । তারা ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘ফরমায়েসি রায় মানি না মানব না’- ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল রায়ে খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছে হাইকোর্ট।

তার আগের দিন সোমবার জিয়া দাতব্য ট্রাস্ট মামলার রায়ে ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এ মাসেই ২১ অগাস্ট গ্রেনেড মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের যাবজ্জীবন সাজার রায় এসেছে।

বিএনপির মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে সকাল থেকে। প্রেস ক্লাবের পূর্ব দিকে জলকামানের গাড়ি, সাজোয়াঁ যান ও প্রিজন ভ্যানও দেখা গেছে।

হাইকোর্টে খালেদা জিয়ার সাজা বেড়ে দিগুণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ