বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

নারী হয়রানির প্রতিবাদে সারারাত রাস্তায় থাকবে নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা রাত রাস্তায় অবস্থান করে কর্মসূচি পালন করবে নারীরা। রাতের রাস্তা নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিতের দাবিতে এ কর্মসূচী নিয়েছে তারা।

সম্প্রতি মধ্যরাতে পুলিশের দ্বারা এক নারী হয়রানির স্বীকার হওয়ার প্রতিবাদে এ কর্মসূচির আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে। মধ্য রাতে ফানুশ ওড়ানো, প্রতিবাদী গান, কবিতা পরিবেশন ইত্যাদি নানা আয়োজনও থাকছে।

রাত ১০ থেকে ১১ টা জাদুঘরের সামনে সদলবলে অবস্থানের মাধ্যমে শুরু হবে এই কর্মসূচি। ১২ টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন ও ভোর ৫টা ৫৫ মিনিটে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে সকাল ৬ টায় শেষ হবে এই প্রতিবাদ কর্মসূচি।

‘দেশ আমার, দিন আমার, রাতও আমার’ শিরোনামের এই কর্মসূচি সফল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে। এই ইভেন্টের উদ্যোক্তারা হলেন- মানবাধিকারকর্মী অপরাজিতা সঙ্গীতা, নবনিতা নব, মেরী মাহজাবিন, আনুশা ইমরোজ নিতু, মারজিয়া প্রভা এবং জাকিয়া শিশির।

আয়োজনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রতিবাদ কর্মসূচি সরকার বা পুলিশের বিরুদ্ধে নয়। এটি সামগ্রিক নষ্ট ব্যবস্থার বিরুদ্ধে নির্যাতিত নিপীড়িত অধিকারবঞ্চিত নারীদের প্রতিবাদ। একজন নারী প্রয়োজনে বা অপ্রয়োজনে রাতে বাড়ির বাইরে বের হবে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা বা অধিকার।

কর্মসূচি যেন সুন্দর, সাবলীল এবং দৃষ্টিনন্দন হয় এর জন্য সকলের সহযোগীতা এবং স্বতস্ফূর্ত অংশগ্রহণের জন্য অনুরোধ এবং অগ্রীম ধন্যবাদ জানিয়েছে আয়োজকরা।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া এশিয়া বিবির বেকসুর খালাস!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ