বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

‘মুসলিম রাজ্য হিসেবে পরিচিত হতে পারে আসাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজেন গোঁহাই বলেছেন, নাগরিকত্ব সংশোধনী বিল বাস্তবায়িত করতে না পারলে অাসামের অনেক বিধানসভা কেন্দ্র মুসলিমদের হাতে চলে যাবে।

তার দাবি, অাসামের অনেক জেলা ইসলামিক জেলায় পরিণত হতে চলেছে। এখনই ওই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে অাসাম ইসলামিক রাজ্য হিসেবে পরিচিত হবে।

অাসমের তিনসুকিয়ায় রেলের এক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানের ফাঁকে তিনি ওই মন্তব্য করেন। রাজেন গোঁহাই বলেন, একমাত্র ভাষাই নয়, এই সংকটের সময়ে আমরা যেন ধর্মকে উপেক্ষা না করি। একত্রিত হিন্দুদের ছাড়া মুসলিম আগ্রাসন থেকে রেহাই পাওয়া যাবে না।

জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি প্রসঙ্গে তিনি বলেন, যে চল্লিশ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে তাঁর মধ্যে ঊনত্রিশ লাখ হিন্দুদের নাম বাদ গিয়েছে। অাসামিয়া ও বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। এভাবে, মুসলিমদের প্রব্রজন ঘটলে অসম ইসলামিক রাজ্যে পরিণত হতে দেরী নেই।

রাজেন গোঁহাই গত মে মাসে দাবি করেন, অাসামের পনেরটি জেলায় বাংলাদেশি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। নাগরিকত্ব (সংশোধনী) বিলের যারা বিরোধিতা করছেন তাদের প্রতি তিনি বাংলাদেশিদের কবলে যাওয়া জেলাগুলো কিভাবে উদ্ধার হবে তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আসিয়া বিবির বেকসুর খালাস!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ