রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

হাটহাজারীতে আগুনে দগ্ধ ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের হাটহাজারীর আমান বাজারের একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ পাঁচজনের মধ্যে ২ শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে চিকিসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে মারা যায় তারা।

নিহতরা হলো- অগ্নিদগ্ধ সোনিয়া সন্তান তানিম (২) ও মিম (১)। তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিলো।

জানা যায়, বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোশাল শাহ রোডে তিনতলার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। এসময় সোনিয়া আক্তার, তার সন্তান তানিম ও মিম, পাশের বাসার বাসিন্দা রুবি আক্তার (১৫) ও রাজিয়া সুলতানা (১১) অগ্নিদগ্ধ হন।

তাৎক্ষণিক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম বলেন, ধারণা করা হচ্ছে ওই ভবনের তৃতীয় তলার বাসাটিতে গ্যাস লাইনে কোন সমস্যা ছিল। চুলায় আগুন দেয়ার সাথে সাথে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ