বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

সংলাপের ফল পেতে দু-পক্ষকেই পর্যাপ্ত ছাড় দিতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতাসীন দলের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ নির্বাচন কমিশনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।

আলোচনা দীর্ঘমেয়াদী হলে তা তফসিল ঘোষণায় প্রভাব ফেলতে পারে মনে করছেন, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। আর মহিউদ্দিন আহমেদের মতে, সংলাপের ফল পেতে পর্যাপ্ত ছাড় দিতে হবে দু-পক্ষকেই।

একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে আলোচনার টেবিলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দল। আর সদ্য গঠিত ঐক্যফ্রন্টে আছে মাঠের বিরোধী দল বিএনপি।

প্রায় সব দলের সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় ইতিবাচক ফলের আশা করছেন বিশ্লেষকেরা। আলোচনায় সরকার, রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে পারলে, বড় বাক-বদলের আশা মহিউদ্দিন আহমেদের।

ঐক্যফ্রন্টের পর শুক্রবার গণভবনে সংলাপে বসছে বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা। সোমবার যাচ্ছে জাতীয় পার্টি। আলোচনায় আগ্রহ জানিয়েছে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপি ও বাম গণতান্ত্রিক জোট। তবে পর্যায়ক্রমিক এই সংলাপের প্রভাব তফসিল ঘোষণায় পড়তে পারে বলে শঙ্কা সাবেক এই নির্বাচন কমিশনারের।

এর আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সময়ে সংলাপ হলেও, দাবি-দাওয়া প্রশ্নে আসেনি মতঐক্য। বিদেশী কূটনীতিকদের মধ্যস্থতায় ১৯৯৪ ও ২০১৩ সালে আওয়ামী লীগ-বিএনপির আলোচনাও হয়নি ফলপ্রসূ।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আছিয়া বিবির বেকসুর খালাস!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ