বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

ফলপ্রসু হয়েছে সংলাপ: বদরুদ্দোজা চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরো একটি জোটের সঙ্গে সংলাপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সংলাপে তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই সরকারের একমাত্র লক্ষ্য।

শুক্রবার রাতে গণভবনে সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তফ্রন্টের বেশ কিছু দাবি মেনে নেয়া হয়েছে। ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীও বলেছেন, ফলপ্রসু হয়েছে সংলাপ।

ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনে বিকল্প ধারা নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্টের সঙ্গে বসেন ১৪ দলের নেতারা। ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর যুক্তফ্রন্টের ২১ সদস্যের নেতৃত্বে ছিলেন বদরুদ্দোজা চৌধুরী।

তিন ঘণ্টার সংলাপের শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময়, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

সংলাপে, সংসদ ভেঙ্গে দেয়াসহ সাত দফা দাবি জানায় যুক্তফ্রন্ট। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, তাদের বেশিরভাগ দাবিই মেনে নেয়া হয়েছে।

রাত এগারটায় গণভবন থেকে বের হন যুক্তফ্রন্টের নেতারা। রাজধানীর বারিধারায় সংবাদ সম্মেলন করেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী।

আগামী চার নভেম্বর জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোটের সাথে সংলাপ করবে ১৪ দল। এরপর ৯ নভেম্বর পর্যন্ত চলবে রাজনৈতিক সংলাপ।

-এটি

শুকরানা মাহফিলের প্রস্তুতি সম্পন্ন, আসছেন আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ