রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শ্যামপুরে বোনকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ করেছে ভাই শেখ ইসলাম পাভেল (২২)। তাই তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে পশ্চিম জুরাইন মাজারগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পাভেল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামের মনির হোসেনের ছেলে। তাঁর পরিবার পশ্চিম জুরাইন মাজারগেট এলাকায় থাকে।

পাভেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু বিল্লাল হোসেন গণমাধ্যমের কাছে দাবি করেন, রাতে জুরাইন মাজারগেট এলাকায় তুহিন ও শাহিন নামের দুই যুবকের সঙ্গে পাভেলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁর পেটে ছুরিকাঘাত করা হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে তাঁকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়।

আহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পাভেলের বোনকে তুহিন ও শাহিন উত্ত্যক্ত করত। পাভেল এর প্রতিবাদ করেছিলেন। এর জের ধরেই পাভেলকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।

আরো পড়ুন- মাওলানা সামিউল হক কে ছিলেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ