বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার নিজেরাই যুদ্ধবিমান তৈরি করছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজস্ব প্রযুক্তি ও ডিজাইনে যুদ্ধবিমান তৈরি করছে ইরান। কাওসার নামে নির্মিত এই যুদ্ধ বিমানগুলো ইরানের বিমানবাহিনী ব্যবহার করবে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বিমান তৈরি প্রকল্পের উদ্বোধন করে বলেন, খুব শীঘ্রই বিমান বাহিনীর জন্য প্রয়োজনীয় যুদ্ধবিমান তৈরি করে বহরে যুক্ত করা হবে।’

ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, কাওসার নামের এ যুদ্ধবিমান শতভাগ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এই যুদ্ধবিমান বিভিন্ন ধরনের অস্ত্র বহন ও আকাশে অল্প দূরত্বের অভিযান পরিচালনা করতে সক্ষম। এই যুদ্ধ্বিবিমানটি অবিকল ১৯৬০ এর দশকে আমেরিকার তৈরি এফ-৫ যুদ্ধবিমানের মতো।

ইরানের ওপর আমেরিকার ক্রমাগত নিষেধাজ্ঞা বাড়তে থাকার প্রেক্ষিতে সামরিক প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছে ইরান।

দেশটির ওপর আমেরিকার নিষেধাজ্ঞা বাড়তে থাকার প্রেক্ষিতে নানামুখী পদক্ষেপের মধ্যেই এই যুদ্ধবিমান তৈরি করছে ইরান। খবর রয়টার্সের।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ঘোষণা দিয়েছেন, ‘৩ নভেম্বর ইরানের ওপর পুনরায় সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আমেরিকা। ইরানের জ্বালানি খাত, জাহাজ নির্মাণ শিল্প ও ব্যাংক খাতকে লক্ষ্য করেই মূলত এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

চলতি মাসের ৫ নভেম্বর থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় আটটি দেশ ছাড়া অন্য কোনো দেশ ইরান থেকে তেল আমদানি করতে পারবে না।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের সঙ্গে করা বিশ্বের ক্ষমতাধর ছয় দেশের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন ট্রাম্প। এরপর তিনি ইরানের তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

সোহরাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিল ৫ নভেম্বর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ