বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

কাদের সিদ্দিকীর বাসায় বিএনপির নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় বৈঠক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

শনিবার রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মপুর এলাকায় কাদের সিদ্দিকীর বাসভবনে নোমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দেড় ঘণ্টার বৈঠক করেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এসময় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক ও সাংগঠনিক সম্পাদক ইকবাল সিদ্দিকী উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে বঙ্গবীরের বাসভবনে চা খেতে এসেছিলেন। এর ধারাবাহিকতায় তারা আজ রাজনৈতিক আড্ডায় অংশগ্রহণের জন্য তার বাসায় এসেছেন। এর চেয়ে বেশি কিছু নয়।

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে বিকালে এক আলোচনা সভায় ড. কামাল হোসেনের উপস্থিতিতে এক দিন সময় চাওয়ার পর রাতে বিএনপি নেতারা কাদের সিদ্দিকীর সাথে বৈঠক করলেন।

অারো পড়ুন- মাওলানা সামিউল হক কে ছিলেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ