বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নতুন ব্যাংকগুলোর অনিয়মে অার্থিক খাতে ক্ষতির সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুরু থেকেই অনিয়মে জর্জরিত নতুন ব্যাংকগুলো। আগ্রাসী ব্যাংকিংয়ের কারণে পাঁচ বছরেই তাদের খেলাপি ঋণ দাঁড়িয়েছে আড়াই হাজার কোটি টাকা।

যার দেড় হাজার কোটি টাকাই শুধু ফারমার্স ব্যাংকের। এমন পরস্থিতিতে আরো নতুন ব্যাংক অনুমোদনের বিপক্ষে বিশ্লেষকরা।

রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া নয় ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০১৩ সালে। মাত্র পাঁচ বছরের মাথায় বিপুল অঙ্কের খেলাপি ঋণের কবলে পড়েছে এসব ব্যাংক। ব্যবসা-বাণিজ্যে মন্দা ও প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে আগ্রাসী ব্যাংকিংয়ে ঝুঁকে পড়ে কয়েকটি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, নতুন ব্যাংকের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি খেলাপি ঋণ ফারমার্স ব্যাংকের। সবশেষ হিসাবে, ব্যাংকটির খেলাপি ঋণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ খেলাপি ঋণের তালিকায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক। নানা অনিয়ম-অভিযোগের এক পর্যায়ে ফারমার্সের মতো এ ব্যাংকের নেতৃত্বেও পরিবর্তন আসে।

বিপুল অঙ্কের খেলাপি ঋণ আর্থিক খাতে ঝুঁকি তৈরি করছে, আশঙ্কা বিশ্লেষকদের। তবে, বাংলাদেশ ব্যাংক বলছে, অনিয়ম রোধে আরো কঠোর হচ্ছে তারা।

চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর এমন খারাপ অবস্থার মধ্যে পুলিশ কল্যাণ ট্রাস্টের কমিউনিটি ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজনৈতিক বিবেচনায় অনুমোদনের অপেক্ষায় আছে আরো ৩টি ব্যাংক।

শুকরানা মাহফিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থী নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ