বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি নেতা তরিকুলের জানাজা পল্টনে দাফন যশোরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য  তরিকুল ইসলামের মৃত্যুতে সোমবার শোক দিবস পালন করবে বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যৃতে সোমবার ঢাকাসহ সারাদেশে শোক দিবস পালন করবে বিএনপি।

শোক দিবস উপলক্ষে দেশব্যাপী বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবেন।

ওইদিন নয়া পল্টনের দলের কার্যালয়ের সামনে সকাল ১০টায় ও সোয়া ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তরিকুল ইসলামের জানাজা হবে।

তারপর বাদ আসর যশোর ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার শেষেপারিবারিক কবরাস্থানে তরিকুল ইসলামকে দাফন করা হবে।

আরো পড়ুন- তরিকুলের মরদেহের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন ফখরুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ