বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন ও গণশিক্ষা প্রকল্পে ২০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকসই বন ও জীবিকায়ন এবং প্রাথমিক ও গণশিক্ষার দুটি প্রকল্পে ২০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। মঙ্গলবার সকালে রাজধানীর এনইসিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাথে এ সংক্রান্ত চুক্তি সই করেছে বিশ্বব্যাংক।

এসময় বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মনোয়ার আহমেদ এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা অফিসের আঞ্চলিক পরিচালক কিমিয়াও ফান ঋণচুক্তিটি সই করেন।

চুক্তিতে টেকসই বন ও জীবিকায়ন প্রকল্পে ১৭ কোটি ৫০ লাখ ডলার এবং প্রাথমিক ও গণশিক্ষার একটি প্রকল্পে অতিরিক্ত অর্থ সহায়তায় আড়াই কোটি ডলার অর্থায়ন করা হবে।

৫ বছর মেয়াদী এ প্রকল্পের আওতায় থাকবে, প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, তথ্য পদ্ধতি ও প্রশিক্ষণ প্রদান, গবেষণা ও পরিবীক্ষন। ঋণটি ৩০ বছরে ১ দশমিক ২৫ শতাংশ সুদ হারে পরিশোধ করতে হবে।

এছাড়া আড়াই কোটি ডলারের অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য নতুন শিক্ষাকেন্দ্র তৈরিসহ শিক্ষক নিয়োগ ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম নেয়া হবে।

আরো পড়ুন- সাইফুল ইসলামের মৃত্যুতে হাইয়াতুল উলইয়ার শোক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ