বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারা গেলেন দুই কিডনি হারানো সেই মা, আদালতে যাবেন ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন দুই কিডনি হারানো রওশন আরা মারা গেছেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে মারা যান তিনি।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর রওশন আরাকে বিএসএমএমইউ এর আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি ‘ডিপ কোমায়’ চলে যান।

রওশন আরার ছেলে রফিক শিকদার বলেন, ‘মায়ের মৃতদেহ এখনো বিএসএমএমইউ এর হিমঘরে আছে। আমি দ্রুত হাইকোর্টে রিট করবো এবং শাহবাগ থানায় শিগগিরই ফৌদজারি আইনে মামলা করবো।

আমার মা চলে গিয়েছেন কিন্তু আমি এই কাজগুলো করতে চাই যেন চিকিৎসকরা আরেকটু সতর্ক হন। আমার মাকে আমি ফিরে পাবো না। কিন্তু আমার মায়ের মতো আর কেউ যেন এভাবে চলে না যান সেজন্য কাজ করতে হবে।’

মায়ের মরদেহ নেবেন কি না জানতে চাইলে ছেলে বলেন, ‘আমি দেখবো হাসপাতাল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেটে কী লেখে। কেবলমাত্র কিডনি হারানোর কারণে মারা গেছে এটা লেখা হলেই মরদেহ গ্রহণ করবো। তা না হলে করবো না।’

এই ঘটনার বিচার হতেই হবে বলে মনে করেন রফিক শিকদার। তিনি বলেন, ‘কারণ বিচার না হলে বাংলাদেশের মানুষ তাদের (চিকিৎসকদের) কাছে জিম্মি হয়ে থাকবে।’

এ বিষয়ে বিএসএমএমইউ এর পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ-আল-হারুণ  বলেন, এই ঘটনাটি তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিবেদন দিলেই বিস্তারিত বলতে পারবো তার আগে নয়।

শাপলা চত্বরে কেউ নিহত হয়নি এমন বক্তব্য মিথ্যাচার: আল্লামা বাবুনগরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ