বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্মিলিত উদ্যোগ ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়: দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, সম্মিলিত উদ্যোগ ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়।

তিনি আরো বলেছেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সমন্বিত জেলা কার্যালয়সমূহ এবং সততা সংঘের সদস্যদের কাজের মধ্যে ঐকতান (মিল) থাকতে হবে।

আজ সোমবার (৫ নভেম্বর) দুদক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। ‘ইভালুয়েশন অ্যান্ড স্ট্রেন্থিং দ্য অপারেশননাল পারফরমেন্স অব ইন্ট্রিগ্রিটি ইউনিট আনডার দ্য ফ্রেমওয়ার্ক অব দ্য সিপিসি’ শীর্ষক এক অন্তবর্তী গবেষণার বিষয়ে এই মতবিনিয়ম অনুষ্ঠিত হয়।

ইকবাল মাহমুদ বলেন, ‘প্রতিরোধ কমিটি এবং সততা সংঘের সদস্যরা সম্মিলিতভাবে সক্রিয় হয়ে নিজ প্রণোদনায় কাজ করলে তারা স্ব-স্ব অধিক্ষেত্রে সামাজিক ওয়াচডগের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। তবে এক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদেরকেও থাকতে হবে দুর্নীতিমুক্ত।’

দেশের প্রতিটি মহানগর, জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে ৩ হাজার ৭১৫টি দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং ২৫ হাজার ৩৭১টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ গঠন করেছে দুদক।

তবে এরপরেও দুর্নীতির বিরুদ্ধে নৈতিক মূল্যবোধকে আরও শানিত করার ইপ্সিত লক্ষ্যে পুরোপুরি পৌঁছাতে পারেন নি বলে জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, এ কারণেই দুদক এ জাতীয় গবেষণা কার্যক্রম হাতে নিয়েছে এবং তা বাস্তবায়ন করছে।

সভায় উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ, প্রধান গবেষক শাহজাবীন কবির, দুদক মহাপরিচালক (মানিল্ডারিং) মো. আতিকুর রহমান খান, মহাপরিচালক (বিশেষ তদন্ত) খান মো. নূরুল আমিন, পরিচালক মো. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাইফুল ইসলামের দাফন সম্পন্ন, হাইয়াতুল উলয়ার সহযোগিতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ