বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার জন্য লড়াই করব: মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, খালেদা জিয়ার জন্য লড়াই করব, তার জন্য জীবন দেব, তবুও তাকে মুক্ত করে ছাড়ব।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী সঙ্গে জাতীয় ঐক্যের আবার সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, বুধবার যে সংলাপ হবে, সে সংলাপে শুধু মুখে নয় লিখিত অঙ্গীকার করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সংলাপে মির্জা ফখরুলের কাছে তালিকা চেয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী আশ্বাস দেন একদিকে, অন্যদিকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে বলে দাবী করেন তিনি।

বক্তব্য তিনি বলেন, কারও নামে মিথ্যে মামলা দেয়া যাবে না, গ্রেফতার করা যাবে না, কোনো গায়েবি মামলা দেয়া যাবে না। আমরা গনতন্ত্র চাই, জনগনের অধিকার চাই।

মঙ্গলবার সমাবেশের পর থেকে পুলিশকে আর সরকারের নির্দেশ না মানারও আহ্বান জানান জাতীয় ঐক্যের এ নেতা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ সাত দফা দাবিতে জনসভার আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ