বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বলে খবর দিয়েছে বিবিসি।

আলাবামা, ভার্জিনিয়াসহ ভোট শুরু হয়েছে এমন রাজ্যগুলোতে কেন্দ্রের বাইরে দীর্ঘ সারি দেখা যাচ্ছে।বেশিরভাগ রাজ্যে স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে অনেক রাজ্যে ভোট গ্রহণ শুরুর নির্ধারিত সময় সকাল ৮টা।

নির্বাচনে ৩৬টি সিনেট এবং সবকটি (৪৩৫টি) প্রতিনিধি পরিষদের আসনে ভোট গ্রহণ হচ্ছে। সবশেষ পূর্বাভাষে বলা হয়েছে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

ডেমোক্র্যাটরা মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আর রিপাবলিকানরা উচ্চকক্ষ সিনেটে তাদের আধিপত্য আগের চেয়ে বাড়ানোর চেষ্টা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয় প্রতি চার বছর পরপর। তবে কংগ্রেসের দুই কক্ষে ভোট হয় প্রেসিডেন্টের মেয়াদের মধ্যবর্তী সময়ে।

প্রতিটি মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের (৪৩৫টি) সবগুলো আসনে ভোট হয়। কারণ প্রতিনিধি পরিষদের সদস্য বা কংগ্রেসম্যানদের মেয়াদ দুই বছর।

সিনেটের ১০০ আসনের মধ্যে এবার ৩৫টিতে ভোট হচ্ছে। সিনেটরদের মেয়াদ ৬ বছর। ৩৬টি রাজ্যের গভর্নর পদে নির্বাচন হবে। নতুন কংগ্রেসের অধিবেশন বসবে আগামী জানুয়ারিতে। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ