বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভার চামড়া শিল্পনগরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভার চামড়া শিল্পনগরীর উদ্বোধন করেন শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাশাপাশি চলছে বিনিয়োগ বাড়ানোর কাজ।

শিল্প কারখানার বর্জ্যে পরিবেশের দূষণ ঠেকাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দিয়েছেন এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা। আগামীতে ক্ষমতায় এলে, উত্তরবঙ্গে একটি চামড়া শিল্পনগরী গড়ে তোলা হবে বলেও জানান তিনি। দুপুরে সাভারের চামড়া শিল্পনগরী উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

হাজারীবাগসহ দেশের সব ট্যানারিকে এক জায়গায় আনতে ২০০৩ সালে আসে সাভারে চামড়া শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ। লক্ষ্য আধুনিক সিইটিপি স্থাপনসহ পরিবেশ-বান্ধন উৎপাদন নিশ্চিত করা। প্রায় এক হাজার কোটি টাকার এ প্রকল্পে কর্মসংস্থান হচ্ছে এক লাখ মানুষের।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভার চামড়া শিল্পনগরীর উদ্বোধন করেন শেখ হাসিনা। বলেন, দেশের সার্বিক উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাশাপাশি চলছে বিনিয়োগ বাড়ানোর কাজ।

এছাড়া, মুন্সিগঞ্জে এপিআই শিল্পপার্ক ও সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। জানান, দেশের অর্থনীতি কৃষিপ্রধান হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জোরি দিয়েছিলেন শিল্পায়নেও। সেদিকটি বিবেচনায় রেখেই কাজ করছে সরকার।

এ সময় ভিডিও কনফারেন্সে সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ ও সাভারের তৃণমূলের খোঁজ খবরও নেন সরকার প্রধান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ