বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার

ঢাকায় তফসিলকে কেন্দ্র করে র‌্যাবের টহল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে র‌্যাবের টহল দেখা যাচ্ছে।

তফসিল সামনে রেখে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সতর্কাবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ প্রদানের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।’

নির্বাচন কমিশনের নির্দেশনার পর রাজধানীতে টহল দিতে দেখা যায় র‌্যাব সদস্যদের। বিভিন্ন স্থানে সতর্ক প্রহরায় দেখা যায় টহল ও থানা পুলিশ সদস্যদের।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, জাতীয় সংসদ তফসিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হবে।

আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি মোকাবেলায় নির্দেশনা দেব। ঐক্যফ্রন্টের কর্মসূচি অবহিত না হলেও কেউ যদি তফসিল ঘোষণায় বাধা সৃষ্টি করে, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

৪ নভেম্বর নির্বাচন কমিশনের সভায় ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়। সিইসি কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ