বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

'পাঠাও' সার্ভিসকে অনিয়মের অভিযোগে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগ এনে অ্যাপসভিত্তিক মোটরবাইক ও গাড়ি রাইড সার্ভিস প্রদানকারী কোম্পানি পাঠাওকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা মো. আফজাল হোসেনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম আজ বুধবার নোটিশটি পাঠান।

পাঠাও লিমিটেড, পাঠাও'র প্রধান নির্বাহী এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা বরাবর এ নোটিশ পাঠানো হয়। নোটিশে পাঠাও সার্ভিসের ভাড়া কীভাবে নির্ধারণ করা হচ্ছে এবং তা কোন আইন বলে, তা তিনদিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, আফজাল হোসেন পাঠাও এর বাইক সার্ভিসে যাতায়াতের জন্য বাংলামোটর থেকে গন্তব্যস্থল শেওড়াপাড়া নির্ধারণ করলে ডিসকাউন্ট ব্যতীত ভাড়া ১০৫ টাকা প্রদর্শন করে।

এটি কনফার্ম করে গন্তব্যস্থলে যাওয়ার পর ১৭৩ টাকা দাবি করে চালক। বাধ্য হয়ে তা পরিশোধ করতে হয়। কিছুদিন পরে ফের এ রকম ঘটনা ঘটে। ১২১ টাকা কনফার্ম করে রোকেয়া স্মরণি থেকে বীর উত্তম সি আর দত্ত সড়কে আসলে চালক ১৪৯ টাকা দাবি করে।

'পাঠাও লিমিটেড নিয়মিতভাবে তাদের চালকদের দিয়ে সেবা ব্যবহারকারী যাত্রীদের উপরোক্ত কৌশলে হেনস্থা করে তাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।'

এমতাবস্থায়, নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করবেন। চালকদের অন্যায় দাবির বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা যাচ্ছে।

এ ছাড়া পাঠাও সার্ভিসের ভাড়া কীভাবে নির্ধারণ করা হচ্ছে এবং তা কোন আইন বলে সেটিও সুস্পষ্টভাবে জানানোর অনুরোধ করা যাচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ে নোটিশের জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ