বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার

ভারতের উলফা প্রধান পরেশ বড়ুয়া নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া সড়ক দুর্ঘটনায় নিহত। উলফা সূত্র এখনও কিছু না জানালেও ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি তিনি নিহত হয়েছেন।

পরেশ বড়ুয়ার মৃত্যুর খবর সঠিক নয় বলে উলফা কর্তৃপক্ষ জানায়, শনিবার (৩ নভেম্বর) তাদের শীর্ষ এই নেতার সঙ্গে উলফার কয়েকজনের যোগাযোগ হয়েছে। তখন মারা যাওয়ার মত অবস্থায় তিনি ছিলেন না।

এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা বলছে, ৪৮ ঘন্টা আগেই মৃত্যু হয়েছে পরেশ বড়ুয়ার। তাদের কাছে এই খবরই এসে পৌঁছেছে। তবে তাঁর পরিবার এখনও কোনও খবর পায়নি বলে জানায় আসাম পুলিশ।

আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি মিয়ানমার-চীন সীমান্তে একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পরেশ বড়ুয়া। এরপর থেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ ব্যাপারে উলফা নেতা অনুপ চেটিয়া বলেন, আমি বিশ্বাস করতে পারছি না পরেশ বড়ুয়া মারা গেছেন। মাত্র এক মাস আগেই দুর্ঘটনার কথা আমাকে জানায়। সবেশেষে এখন বেশ সুস্থও আছেন বলেই জানায়।

উল্লেখ্য, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মিয়ানমার-চীন সীমান্তের রুইলি এলাকায় বসবাস করা পরেশ বড়ুয়ার মৃত্যুর গুজব পূর্বেও কয়েকবার ছড়িয়েছিল। প্রতিবারই সেসব খবর ভুল প্রমানিত হয়েছে। তবে ডায়াবেটিসের কারনে তার শারীরিক অবস্থা দিন দিন খারাপই হচ্ছিল বলে উলফা সূত্রে জানা যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ