বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার

জেলায় জেলায় নির্বাচনী উপকরণ পাঠাচ্ছে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসছে জাতীয় সংসদের তফসিল ঘোষণাকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকেই জেলায় জেলায় নির্বাচনী উপকরণ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রতিনিধিরা বিজি প্রেস থেকে মনোনয়নপত্র, জামানত বই, রশিদ বই, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টারসহ বিভিন্ন রকম ফরম সংগ্রহ করছেন।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল ৯টায় বিজি প্রেস থেকে জেলা নির্বাচন কর্মকর্তাকে তার প্রতিনিধি পাঠিয়ে উপকরণ নিতে বলা হয়েছিল। ১০টা থেকে তারা মালামাল সংগ্রহ করেন।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় উদ্দেশে এক ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের যেন নির্বাচনী উপকরণ সংগ্রহ করতে কোনো অসুবিধা না হয় এজন্য সকালেই মাঠপর্যায়ে মনোনয়নপত্রসহ অন্যান্য উপকরণ পাঠানো হলো।

বেলুচিস্তানের নারীদের বেড়ে ওঠা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ