বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাপানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে ফিলিপাইন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে।

বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়। দুর্ঘটনায় বিমানটি বিধ্বস্ত হলেও বেঁচে গেছেন দুইজন পাইলট।

ওকিনাওয়া প্রদেশের প্রতিরক্ষা ব্যুরোর মুখপাত্র ওসামু কোসাকি বলেন, প্রদেশটির রাজধানী নাহা থেকে ২৫০ কিলোমিটার দূরে স্থানীয় সময় পৌনে ১২ টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর মার্কিন একটি সামরিক বিমানের মাধ্যমে দুইজন পাইলটকে উদ্ধার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন সেনারা দ্বীপটিতে অবস্থান করছে। এতে ৫৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।দ্বীপের বাসিন্দাদের আন্দোলনের মুখেও মার্কিন সেনা ঘাটিঁ সরানো হয়নি।

সূত্র: খালিজ টাইমস

নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ ইসির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ