বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরিয়ার যুদ্ধে যোগান দিচ্ছে জার্মান ও ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্য দেশ সিরিয়ার ইদলিব শহরে তৎপর সন্ত্রাসীদেরকে অর্থের যোগান দিচ্ছে।

সন্ত্রাসীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে এখনো যুদ্ধ করছে। জার্মান পত্রিকা তাগেসপিগেল এ খবর দিয়েছে।

রোববার ব্রিটেনের টেলিগ্রাফ জানিয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় চার কোটি ইউরো সন্ত্রাসীদের কাছে পাঠিয়েছে। এর আগেও দেশটি সন্ত্রাসীদের অর্থ দিয়েছে।

বাশার আল-আসাদ সরকারের পতন ঘটানোর জন্য জার্মানি এ পর্যন্ত মোট চার কোটি ৯০ লাখ ইউরো দিয়েছে। একই পরিমাণ অর্থ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের আরো কয়েকটি দেশ। ইইউ’র যেসব দেশ সন্ত্রাসীদের কাছে অর্থ পাঠিয়েছে সেখানে জার্মানি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

তবে সন্ত্রাসীদের কাছে জার্মান সরকার যেসব অর্থ দিয়েছে তার সঠিক তালিকা দিতে রাজি হয়নি কারণ তাতে রাশিয়া ও সিরিয়ার ঘটনাবলীতে জড়িত অন্যরা ক্ষুব্ধ হতে পারে।

ইউরোপীয় পার্লামেন্টের সংসদ সদস্য এভরিম সোমারের এক প্রশ্নের জবাবে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থ দেয়ার তথ্য জানান। ওই তথ্য হাতে পেয়েছে তাগেসপিগেল। তথ্য: টেলিগ্রাফ

তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নির্বাচনকালীন সরকার: মন্ত্রিপরিষদ সচিব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ