মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর, থাকছে না এমসিকিউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ১৮ নভেম্বর। এবার পরীক্ষায় বহু নির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে শিক্ষার্থীরা ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা দেবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এসব কথা জানিয়েছেন।

মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন ছাত্রছাত্রী অংশ নেবে। এর মধ্যে ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন ছাত্র এবং ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন ছাত্রী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী ২৮ হাজার কম।

তিনি আরও জানান, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার তিন লাখ ১৭ হাজার ৮৫৩ জন অংশ নেবে। এর মধ্যে একলাখ ৬৬ হাজার ৮১৪ জন ছাত্র এবং একলাখ ৫১ হাজার ৩৯ জন ছাত্রী। এ পরীক্ষায় গতবারের চেয়ে ২৩ হাজার ৪৭২ জন ছাত্রছাত্রী বেশি অংশ নিচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, এ বছর সাত হাজার ৪১০টি কেন্দ্রে পরীক্ষা হবে। এর মধ্যে দেশে ৭ হাজার ৩৯৭টি এবং দেশের বাইরে ১২টি কেন্দ্রে পরীক্ষা হবে।

বিএনপির কার্যালয়ে ভিড় দেখে সহ্য করতে পারেনি সরকার: রিজভী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ